নিজস্ব প্রতিবেদক :
ভারত থেকে চোরাই পথে ফেরার সময় বিএসএফের ছোড়াগুলিতে আল আমিন (২৫) নামে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত আল আমিন বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আহাদ আলীর ছেলে ।
রোববার (২৭ জুলাই) রাত ১১ টার সময় আল আমিনসহ ৩/৪ জন বাংলাদেশের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ দিয়ে ভারতে ঢোকার চেস্টা করে।
এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওইগুলি আল আমিনের ডানহাতে লাগে। ওই সময় তার সংগীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত আল আমিনের পিতা আহাদ আলী জানান, তার ছেলে সংসারে অভাবের কারণে মাঝে মাঝে ভারতে যায় মালামাল আনতে। গতকাল রাতে একই উদ্দেশ্য নিয়ে তারা ৩/৪ জন মিলে ভারতে যাচ্ছিল।
এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার ছেলের ডানহাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করাচ্ছি।
শার্শা সীমান্তের পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেনের কাছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক আহতের বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার হোসেন জানান, বাংলাদেশি যুবক আল আমিন বিএসএফ এর গুলিতে আহত হয়েছে বলে তিনি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়েছেন। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।