১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে “মানবিক চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশন”

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
গোপালগঞ্জে “মানবিক চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশন”

Manual5 Ad Code

 

রকিবুল ইসলাম টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে:-

Manual4 Ad Code

করোনা মহামারীতে সারাদেশে সরকারি-বেসরকারি ত্রান বিতরণ নিয়ে যখন নানা অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

 

তখন অসহায় দুস্থদের সরকারি ত্রান সহায়তা
পৌছে দেয়ার পাশাপাশি নিজ উদ্যোগে দেড় হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা ইউনিয়নের চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

 

করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত কয়েক ধাপে প্রায় ১১’শ প্যাকেট খাদ্য সহায়তা অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে পৌছে দিয়েছেন সূর্য শিশির
ফাউন্ডেশনের সদস্যরা।

 

প্রতিটি প্যাকেটে রয়েছে ১০কেজি চাল, ৫০০ গ্রাম
ডাল, ৫০০গ্রাম তেল, ৫০০ গ্রাম পিঁয়াচ ও ১টি করে সাবান।

Manual2 Ad Code

 

৩য় ধাপে গত রমজান মাসে প্রতিটি প্যাকেটে ান্যান্য সামগ্রীর সঙ্গে ৫০০ গ্রাম ছোলা দেয়া হয়।

 

এদিকে, রমজান মাস জুড়ে ‘এক বেলার আহার’ প্রায় ২ হাজার পথচারীকে ইফতারী
করিয়েছেন সূর্য শিশিরি ফাউন্ডেশনের সদস্যরা।

 

এছাড়া, ‘ঈদের খুশি বিতরণ’ সাড়ে ৪শ পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দেন তারা। প্রতিটি প্যাকেটে ১কেজি পোলাও’র চাল, ৩০০গ্রাম সেমাই, ৫০০গ্রাম চিনি ও ১টি কনডেন্স মিল্ক দেয়া হয়।

 

গোবরা ইউনয়নের হতদরিদ্র পরিবারে সদস্যরা বলেন, সরকারি সকল ত্রান সহায়তা
সচ্ছতার সঙ্গে তারা বুঝে পেয়েছেন।

Manual5 Ad Code

 

এছাড়াও, যারা সরকারি ত্রান সহায়তা
পাননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন চেয়ারম্যান ও তার সংগঠনের সদস্যরা।

 

দেশের সকল জনপ্রতিনিধি এমন মানবিক হলে যেকোন দূর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন তারা। গোবরা ইউনিয়নের চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি
শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের দিক নির্দেশনায় করোনা মহামারী’র শুরু থেকে নিজ উদ্যোগে সূর্য শিশির ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে
অসহায় দুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছি।

 

অতীতেও আমরা বিভিন্ন সময়ে তৃণমূল অসহায় মানুষদের পাশে থেকেছি। সরকারি সহায়তা
মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়ার পাশাপাশি মানবিক সকল কার্যক্রম চলমান
রয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code