শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-
গাজীপুর ৩ আসনে সাংসদ সদস্য, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন সবুজ এর নির্দেশে, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী, গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান এর ব্যক্তিগত অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে দরিদ্র দিনমজুরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
২ ৮ জুলাই বিকালে শ্রীপুর উপজেলার চারশত পরিবারের মাঝে চিনি, দুধ, সেমাই, ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও ছাত্রলীগ নেতা মাহবুব হাসান শ্রীপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকেন।
মাহবুব হাসান বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা অনেক অসহায় দরিদ্র দিনমজুর পরিবার কোন কাজে যোগদান করতে না পারায় আর্থিকভাবে সাময়িক ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে একজন সমাজসেবক হিসাবে নিজের ব্যক্তিগত প্রচেষ্টা এই উদ্যোগে।
এসময় তিনি সমাজের অসহায় দরিদ্রদেরকে সাধ্যনুযায়ী সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।