
কাঁদে উদাসী
★ জলি ফাতেমা রোখসানা ★
কাজল ভরা দু"চোখে,
নথ পরে সে নাকে।
খোপার বাঁধন আলগা করে,
ঠাঁই দাড়িয়ে থাকে।
সাজিয়েছিল ফুলের বাগান,
ফুটেছিল ফুল।
কোথা থেকে ঝড় এসে,
উড়িয়ে দিল মূল।
নীড় হারা, তীর হারা,
সাথী হারা যে।
আওলা চুল হাওয়ায় উড়ে,
খুঁজে বালুচরে।
উদাসী মেয়ে কান্নায় ডুকরে ওঠে,
গুমরে কাঁদে নদী।
তার বুকে দুঃখ ভরা,
কান্নার নিরবধি।
মাতৃ- পিতৃহারা সুন্দরী রুপসী,
পদ্মাপারের সেই মেয়ে।
সেই কৃষনোচূড়া গাছটি ধরে,
প্রানের আকুলতায় অশ্রু ঝরে।
নীরবে বসে কাঁদে উদাসী মেয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।