সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে সোমবার সন্ধ্যায় ছুরকাঘাতে মিলন আহম্মেদ (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহত মিলন খলিশাকুন্ডু গ্রামের ইছাহাক আলীর ছেলে। পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।
নিহতর চাচা তাহেরহুদা ইউনিয়নের মেম্বর ওহিদুল ইসলাম জানান, মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অন্তভুক্ত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাকে ছুরি মেরে ভুড়ি বের করে দেয়।
মিলনকে মুমুর্ষ অবস্থায় হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন।
ওহিদুল মেম্বর আরো জানান, ঘাতক জুয়েলের পিতা মোতালেব ফকির কবিরাজী করতে এসে নিহত জুয়েলের চাচির সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে।
সে সময় মিলন ও তার পরিবারের সদস্যরা মোতালেব ফকিরকে অপমান অপদস্ত করে বা মারধর করে তাড়িয়ে দেয়। পিতার অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ খুজতে থাকে ঘাতক জুয়েল।
৫ বছর আগের সেই ঘটনার প্রতিশোধ নিতে জুয়েল এই হত্যাকান্ড ঘটায় বলে ওহিদুল মেম্বর অভিযোগ করেন।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটেছে। পুলিশ আসামী ধরার জন্য অভিযান চালাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।