মহিবুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ-
কুষ্টিয়ায় ৩ টি পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার
কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১) কে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ সিরাজগঞ্জ র্যাব-১২ গ্রেফতার করেছে ।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকা হতে র্যাব তাকে গ্রেফতার করে । এ সময় র্যাব দ্বীন ইসলাস রাসেল (২৮) নামের আরও একজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাব ৩ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া সদর রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট ও তার সহযোগী কুষ্টিয়া মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।