হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাকে জন বান্ধব করে তুলেছেন সাম্প্রতিককালের করোনা (কোভিট-১৯) যুদ্ধে জয়ী হওয়া ওসি রাজীব কুমার রায়।
তিনি গত ১৭ জনুয়ারি ২০২০ তারিখে ফুলবাড়ী থানায় যোগদান করেছিলেন। এই অল্প কয়েক দিনে জনগন বান্ধব সেবা প্রদানের মাধ্যমেই আস্থা কুড়িয়েছেন জনসাধারণের। অত্যন্ত আন্তরিকতার সাথে গরিব অসহায় মানুষকে আইনি সহায়তা দিয়ে চলছেন। কোনো প্রকার দালাল ছাড়াই সাধারন মানুষ থানায় গিয়ে সরাসরি ওসির কাছে পরামর্শ ও আইনি সহায়তা নিতে পারছেন। সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। ওসির সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পেরে খুশি সব শ্রেণি-পেশার স্থানীয় জনগণ। ঝামেলা ছাড়াই খুব সহজে ওসি’র সাথে যোগাযোগ ও সেবা পাওয়ায় সাধারন মানুষের আস্থা ফিরে এসেছে ফুলবাড়ী থানা পুলিশের প্রতি ও শ্রদ্ধা-ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিককালের করোনা মহামারীতে সাধারন মানুষকে সেবা দিতে গিয়ে কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৭ মে/২০ কোভিট-১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল তার। প্রায় ৪০ দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ হয়ে আবারও ফিরেছেন কর্মস্থলে।
সুস্থ হয়ে ফেরার পরও থেমে যান নি এই করোনাকালের সম্মুখযোদ্ধা। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযান সহ অব্যাহত রেখেছেন সাধারন মানুষের সেবা প্রদান । মাদকের বিরুদ্ধে রয়েছে তার কঠোর অবস্থান। উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। মাদক ব্যবসায়ীরা সহ বিভিন্ন অপরাধী ধরাও পড়তেছে প্রতিনিয়ত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।