টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে ভোলার অসহায় মানুষের জন্য কাজ করা করোনা জয়ী ভোলা নিউজের প্রকাশক সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলামকে সংবর্ধণা দিয়েছেন ভোলা প্রেসক্লাব।
২৬ জুলাই দুপুরে বিয়ে বাজারের সহযোগিতায় ভোলা প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উৎযাপন কমিটির সাবেক সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর ভোলা জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলা প্রেসক্লাবের নির্বাহি সদস্য ও সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার নাসির লিটন, প্রেসক্লাব নির্বাহি সদস্য ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি জুন্নু রায়হান রাজা স্যার, মাছরাঙা টেলিভিশন ও জনকন্ঠের জেলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, একত্তর টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, কাল বেলা জেলা প্রতিনিধি ও বিয়ে বাজারের সত্যাধিকারি মোঃ মনিরুল ইসলাম, টাইমস.২৪ জেলা প্রতিনিধি, রাসেল, ভোলা নিউজের সহকারী চিফ রিপোর্টার ও অভিযোগ পএিকার ভোলা জেলা প্রতিনিধি টিপু সুলতান।
এসময় সাংবাদিক মনিরুল ইসলাম এর জন্য এবং দেশ ও জাতির কল্যান কামনা করে মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।