----------------- শোভা রাণী বিশ্বাস
ভুল করলে বকে যেজন
প্রশংসা ভালো কাজে,
সেইতো হলো পরম আপন
এই দুনিয়ার মাঝে।
খারাপ যেজন চায় যে তোমার
বুঝবে নাতো মিশে,
সুযোগ পেলে মারবে তোমার
যাতাকলে পিশে।
সামনে তোমার থাকবে সেজে
সর্বদাই ভালো,
নিয়ম মেনে চেষ্টা করে
জ্বালতে রঙের আলো।
স্বার্থে যখন লাগবে তারই
দেখবে কত ঢং,
গিরগিটিরই মত তখন
বদলাবে তার রং।
কেবা আপন কেবা পর
থাকবে না তার হুঁশ,
উপড়ে ফেলার চেষ্টাতে সে
থাকবে যে বেহুশ।
এক পা হাঁটার আগে তুমি
পাঁচবার ভেবে নাও,
শত্রুতা কে পিছনে ফেলে
জীবনকে বদলাও।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।