১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

ফেনী রুটে অটো সি এন জি চলাচল বন্দের ঘোষনা

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
ফেনী রুটে অটো সি এন জি চলাচল বন্দের ঘোষনা

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি :
পৌরসভার আদেশ অমান্য করে ভাড়া বৃদ্ধি করায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষনা করেছে পৌর কর্তৃপক্ষ।
গতকাল ১৫ জুলাই সোমবার এক সভায় পৌর মেয়র হাজী আলাউদ্দিন শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে আজ ১৬ জুলাই মঙ্গলবার থেকে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন।বিষয়টি গতকাল দুপুরের পর থেকে শহরের ট্রাংক রোডে স্থাপিত পৌরসভার মাইকে প্রচার করা হয়।এর আগেও পৌরসভার পক্ষ থেকে প্রতিটি রুটে ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও গ্যাসের দাম বাড়ানোর অজুহাতে তখন ৭ টাকা আদায় করেন চালকরা। ভাংতি না থাকার কথা বলে ৮ টাকাও আদায় করতেন।
জানা গেছে, গ্যাসের দাম বাড়ার অজুহাতে বৃহস্পতিবার থেকে শহরের প্রধান সড়ক মহিপাল থেকে ট্রাংক রোড সড়কে সিএনজি অটোরিক্সা চালকরা ৩ টাকা করে বাড়তি ভাড়া আদায় করেন। এনিয়ে দূর্ভোগে পডেন যাত্রীরা তাই এই ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র ও যানজট নিরসন কমিটির আহবায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, মেয়রের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকিবে।

Manual5 Ad Code