মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর নগরীর লালবাগ কলেজ রোডস্থ ওয়াবদা অফিসের বিপরীত পাশে "পানসি থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টের" শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৬ টায় পানসি থাই এন্ড রেষ্টুরেন্টে দোয়া মাহফিল এর মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেন।
এ সময় পানসি থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টের সত্ত্বাধিকারী মোঃ ইসরাত জামাল নুর (মিন্টু) বলেন, পানসি থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর কার্যক্রম শুরু করলাম সকলে দোয়া করবেন সততার সাথে যেন আমার কার্যক্রম চালিয়ে যেতে পারি।
আমার এখানে গায়ে হলুদ, মেহেদি, বিয়ে ও জন্মদিনসহ সকল প্রকার অনুষ্ঠানের চাইনিজ ও বাংলা খাবারের অর্ডার নিয়ে ডেলিভারি দেয়া হবে, এবং রেষ্টুরেন্টের কার্যক্রম নিয়মতান্ত্রিক ভাবে চলবে। সকলে আমার ও রেষ্টুরেন্টের জন্য দোয়া করবেন।
"পানসি থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টের" শুভ উদ্বোধনে দোয়া পরিবেশন করেন ওয়াবদার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিরুল ইসলাম।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।