রুবেল মিয়া,চিলমারী থেকে :-
জনপ্রিয় হয়ে উঠছে মিজানের অনুষ্ঠান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয় রেডিও প্রযোজক মো: মিজানুর রহমান মিজান আত্মপ্রকাশ করেছেন লেখালেখির জগতেও।
সাত বছরের দীর্ঘ রেডিও ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় অনুষ্ঠান। নানারকম হৃদয়স্পর্শী, মুখরোচক গল্প আর অভিজ্ঞতার বর্ণনাই প্রকাশ পেয়েছে মিজানের নানা অনুষ্ঠানে।
মিজানুর রহমান মিজানের শৈশব জীবন কেটেছে কুড়িগ্রাম জেলার চিলমারীর ব্রহ্মপুত্র অববাহিকায়।
রমনা ইউনিয়নের পানাতি পাড়া গ্রামে বাবা মোঃ কলিম উদ্দিন ও মা মোছাঃ মহিমা বেগমের ঘরে ১৯৯৫ সালের ২৫ জুলাই জন্মগ্রহন করেন মিজান।
তিনি চিলমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চিলমারী সরকারী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাশ করে রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়ন করছেন মাস্টার্সে।
২০১৩ সালে রেডিও চিলমারী ৯৯.২০ এফএম এ স্বেচ্ছাসেবক কথাবন্ধু হিসেবে যোগ দিয়ে শুরু করেন রেডিও ক্যারিয়ার। বর্তমানে তিনি অনুষ্ঠান প্রযোজক (স্বেচ্ছাসেবক) হিসেবে কাজ করছেন।
তার নিজস্ব পরিকল্পনা এবং উপস্থাপনায়
রেডিও চিলমারীতে ‘রংধনু, ‘সুখ সারীর দেশে’ এবং ‘নারীর কথা’ নামে একাধারে তিনটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বর্তমানে। রেডিও চিলমারীতে কাজের পাশাপাশি ‘জাগো’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। সামাজিক উন্নয়ন ও বিভিন্ন দূর্যোগকালীন সময়ে এলাকার অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন প্রযোজক মিজান।
এছাড়াও বিভিন্ন সময়ে সংবাদ উপস্থাপনা, সংবাদ তৈরীসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহীক ও অনলাইন পত্রিকায় লিখছেন তিনি। মিজানুর রহমান মিজান ২০১৬ সালে স্বল্প দৈর্ঘ চলচিত্র নির্মাণের জন্য এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড লাভ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।