মু,ইসমাইল হোসাইন (রনি),জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ-
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর আশু রোগ মুক্তির জন্য লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদে শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেন সদর পূর্ব যুবলীগের যুগ্ন আহবায়ক ইউনুস হাওলাদার রুপম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মুস্তাকুন্নবী,লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও চকবাজার জামে মসজিদের উন্নয়ন কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন, সাবেক যুবলীগের সহ-সভাপতি রকি ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ জুয়েল, যুবলীগের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম সহ সদর পূর্ব যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মুফতি মুস্তাকুন্নবী বলেন, আলহাজ্ব এম এ তাহের সাহেব লক্ষ্মীপুর জেলার জন্য বিশেষ করে লক্ষীপুর চকবাজার জামে মসজিদের জন্য তার অবদান অতুলনীয়, এছাড়াও মসজিদ মার্কেট থেকে শুরু করে নানান উন্নয়নের অবদান ও তার হাতে গড়া, আজ মহামারী করোনা ভাইরাসে তাহের সাহেব ও তার পরিবারের সদস্যরা অন্যান্য রোগে ভুগছেন তাই সকলকে এম এ তাহের ও সালাউদ্দিন টিপুর জন্য মন থেকে দোয়া করার জন্য আহ্বান জানান।
পরিশেষে সদর পূর্ব যুবলীগের যুগ্ন আহবায়ক ইউনুস হাওলাদার রুপম সর্ব উপস্থিতি মুসল্লিদের উদ্দেশ্যে আলহাজ্ব এম এ তাহের ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর জন্য সকলের কাছে দোয়া চান।
এছাড়াও যারা করোনাই ইন্তেকাল করেছেন এবং বর্তমানে যারা করোনাভাইরাসে আক্রান্ত আছেন সকলের জন্য দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।