১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে গোরস্থান দখলের প্রতিবাদে ইউএনও অফিসের সামনে অবস্হান

admin
প্রকাশিত জুন ২০, ২০২০
ঠাকুরগাঁওয়ে গোরস্থান দখলের প্রতিবাদে ইউএনও অফিসের সামনে অবস্হান

Manual5 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ঠাকুরগাঁওয়ে শত বছরের গোরস্থান রক্ষার দাবিতে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বেংরোল গ্রামের বাসিন্দারা।

শনিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের বেংরোল গ্রামের বেংরোল গোরস্থান রক্ষণাবেক্ষণ কমিটি ও এলাকাবাসী এ অবস্থান কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় বক্তারা বলেন, রায়পুর ইউনিয়নে প্রায় ১০০ বছরের পুরনো ৩টি কবরস্থান দখলের পাঁয়তারা করছে এলাকার প্রভাবশালীরা। ইতোমধ্যে একটি কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করেছে বলে জানিয়েছেন তারা। স্থানীয়রা আরও জানান এলাকার কেউ মারা গেলে সেখানে কবর দিতে বাধা দিচ্ছে ওই প্রভাবশালী মহল।

এ ঘটনার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

Manual1 Ad Code

এ সময় সদর উপজেলা কর্মকতা আবদুল্লাহ আল-মামুন অবস্থান কর্মসূচিতে এসে এলাকাবাসীকে শান্ত থাকতে বলেন এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। যদি প্র‍য়োজন হয় আমরা সরকারিভাবে গোরস্থানের ব্যবস্থা করে দিব।

 

অবস্থান কর্মসূচির বিষয়ে আব্দুল্লাহ আল-মামুন জানান,বেংরোল গোরস্থানের বিষয়ে আজকে শুনানি ছিলো। আমরা দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম। আগামী ৭ কার্যদিবসের মধ্যে ৪ টি আদেশ দেওয়া হয়েছে। অতিদ্রত এ সমস্যা সমাধান হবে।