জাহিদুল ইসলামঃ জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি আজ সোমবার (১৫ জুলাই) গাইবান্ধায় ৩টি সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।
রংপুর বিভাগীয় গ্রমিীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কগুলোর উন্নয়নে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে শাপলা ধানকল হতে মধ্য ধানঘড়া বালিকা বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজ ৬২ লাখ টাকা, নারায়নপুর থেকে পৌরসভার বর্ডার পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ ৫০ লাখ টাকা এবং কোমরপুর হেলিপ্যাড হতে তুলসীঘাট কলেজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজে ৪৮ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে।
এসময় বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।