৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে লকডাউন অমান্য করায় রেস্টুরেন্টসহ ৬ দোকানীকে জরিমানা

admin
প্রকাশিত জুন ১৩, ২০২০
রূপগঞ্জে লকডাউন অমান্য করায় রেস্টুরেন্টসহ ৬ দোকানীকে জরিমানা

Manual7 Ad Code

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় হ্যাং আউট কিচেন নামে একটি রেস্টুরেন্টসহ ৬ টি দোকানীকে মোট নগদ ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি আফিফা খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার প্রমূখ।

 

Manual8 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থেকে করোনা সংক্রমনের রেডজোন বিবেচনা করে সদর ইউনিয়নকে লকডাউন করে প্রশাসন।

 

এ লকডাউন আগামী ১৪ দিন প্রয়োজনে ২১ দিন থাকবে বলে জানান জেলা প্রশাসক জসিম উদ্দিন।

Manual4 Ad Code

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম মম বলেন, করোনা সংক্রমণ বাড়ার কারণে রূপগঞ্জ সদর ইউনিয়নকে লকডাউন করা হয়েছে। লকডাউন নিশ্চিত করতে এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পূর্বাচল উপ-শহরে হ্যাংআউট কিচেন নামে একটি রেস্টুরেন্টসহ ৬ টি দোকানীকে মোট নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বাত্মক লকডাউন নিশ্চিত করণে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মনিটরিং অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

 

এছাড়া লকডাউন কালীন সময়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য টেলিমেডিসিন, নমুনা সংগ্রহে আলাদা দল গঠন, হোম ডেলিভারি সার্ভিস, স্বাস্থ্যকর্মী, মৃতের সৎকার ব্যবস্থাপনা রয়েছে। এর বাইরে সম্পূর্ণ সেবা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের বিশেষ দল কাজ করছে। 

Manual8 Ad Code