রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে কামরুজ্জামান নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ব্যক্তি উপজেলা মন্ডল পাড়া এলাকার আবু বক্কর এর ছেলে। গত ৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ জুন তার শরীরে করোনা পজেটিভ আসে। শুক্রবার সন্ধ্যায় চিলমারী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৮ জনে এবং সুস্থ্য হয়েছে ২জন। এর মধ্যে শহিদুল হক ছক্কু নামে এক মুক্তিযোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এবং করোনা উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার সকালে শফিকুল ইসলাম নামে আরও একজন মারা যান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।