মোজাম্মেল হক,বিশ্বম্ভপুর প্রতিনিধিঃঃবিশ্বম্ভপুর উপজেলায় ধনপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় রবিবার ত্রাণ হিসেবে শুকনো খাবার প্যাকেট (চাল, চিড়া, চিনি, লবন,তেল, নুডুলস, স্যালাইন, মোমবাতি প্রভৃতি) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ধনপুর ইউপি প্যানেল-চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবারের পাশাপাশি বিতরণের জন্য ইতোমধ্যে এ ইউনিয়নে জিআর চাল বরাদ্দ করা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।