রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ৫১০০০ হাজার জাল নোটসহ জুয়েল ও সোহেল নামের দুই ভাইকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে তাদের কে গ্রেফতার করা হয়। জুয়েল ও সোহেল নামের দুই ভাই ওই বাড়ির মৃত কাশেম দেওয়ানের ছেলে।
লালমোহন থানার ওসি তদন্ত মোঃ বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল ও সোহেল কে তাদের বাড়ির দরজা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০০ হাজার টাকার ৫১টি নোট পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে লালমোহন থানায় পূর্বেরও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এই ঘটনা জুয়েল ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১, তারিখ ২৬ মে ২০২০।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।