
অভিযোগ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।
শনিবার (২৩ মে) দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (২৫ মে) ঈদ উদযাপিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।