নার্গিস ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর মন্ডলপাড়ার ছকিমুদ্দিনের ছেলে আবু সায়েদের বাড়িতে আগুন লেগে গৃহের সবকিছু পুড়ে ছাই হয়েছে। গত ১৩ এপ্রিল বিকাল ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিষ্ঠুর আগুনের লেলিহানে ২টি থাকার ঘর, ১টি গোয়ালঘর, ১টি রান্নাঘরে যা ছিল তা আর নেই, সব পুড়ে ছাই। পুড়েছে পোষাক, ছাই হয়েছে ছেলে-মেয়েদের পড়ার বই, আসবাবপত্র অস্তিত্ব হারিয়ে শুধু ছাই আর ছাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, পেঠের ভাত যোগানো চালগুলোকেও নিষ্ঠুর আগুন পুড়তে যেন দ্বিধাবোধ করে নি। সকালের স্বাবলম্বী সায়েদ বিকালেই যেন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল।
অজানা কারণে আগুনের সুত্রপাত ঘটে।
প্রতিবেশির দৃষ্টিতে উরন্ত ধোঁয়া ধরা পড়লে আগুন বলে চিৎকার করতে থাকেন। এসময় এলাকার মানুষ দৌড়ে এসে আগুনের লেলিহান দেখলে কমড় বেধে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসির দীর্ঘসময়ের প্রচেষ্টায় আগুন কিছুটা নেভানো সম্ভব হয়। পরে বদরগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশি দুলাল মাহমুদ (৩২) শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হন। তার বাম হাতে ৬টি সেলাই নিতে হয়। এছাড়াও মেহেদি হাসানের (১৮) মাথা ফেটে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আবু সায়েদ বলেন, এখন খাবো কি, পরিবার নিয়ে থাকবো কিভাবে, তাই ভাবছি। আল্লাহ কেন আমাদের এমন গজব দিলো?
৬নং রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান ছাখাওয়াত হোসেন জানান, আগুনে ঘর পুড়ার খবর পেয়েছি। যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।