মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
মিঠাপুকুরের ভাংনী আহমদিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার ২৩ জন শিক্ষক ও কর্মচারীগণ গত ফেরুয়ারি, ২০২০ ইং মাস থেকে বেতন-ভাতা না পেয়ে করোনা ভাইরাসের এই দূর্যোগের সময়ে পরিবার পরিজন নিয়ে কষ্টকর জীবনযাপন অতিবাহিত করছেন।
অত্র মাদরাসার কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বললে তারা জানায়,জনাব মোঃ অাকরামুল ইসলাম (আরবী প্রভাষক), মোঃ ফাকরুল ইসলাম (কম্পিউটার শিক্ষক), মোঃ অাকমল হোসেন (বিএসসি), মোঃ দেলোয়ার হোসেন (সহকারী মৌলভী), হাবিবুর রহমান (এবতেদায়ী প্রধান) তারা বেতন ভাতা না পেয়ে তাদের পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবনযাপন করছি।
করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিকট বেতন ভাতা প্রদানের জন্য অাকুল অাবেদন জানান।
এ বিষয়ে অত্র মাদরাসার সভাপতি জনাব অাব্দুস সালাম সরকার সাথে যোগাযোগ করার চেষ্টা হলে, তিনি ফোনে তাকে পাওয়া যায় নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।