

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরায় রবিবার ১২ই এপ্রিল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন মুক্তারের সার্বিক সহযোগিতায় জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক শেখ বারিউর ইসলাম রিয়াদ অসহায় খেটে খাওয়া ১০০ টি পরিবারের মাঝে ত্রাণ দিয়েছেন।
মাগুরা শহরের পারলা সাতদোহা এলাকার গরীব অসহায় পরিবার এই ত্রান পেয়ে খুবই আনন্দ প্রকাশ করে তারা বলছেন মাগুরা পৌর এলাকার ৪নং ওয়ার্ডে কেউ এই পর্যন্ত কোন খবর নেয়নি আজকে রবিবার মাগুরা জেলা ছাত্রলীগের রিয়াদ আমাদের এই বিপদের সময় পাশে এসে দাড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক খান হাসিবুল ইসলাম, সহ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম রিয়াজ, মাগুরা আদর্শ কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিন এবং ছাত্রলীগের রকি, হিরন, সবুজ সহ অন্যন্য কর্মীবৃন্দরা।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ বারিউর ইসলাম রিয়াদ বলেন আমরা অসহায় মানুষদের পাশে আছি, আগামীতেও থাকব। আমার প্রাণপ্রিয় নেতা সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ভাইয়ের নির্দেশে আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।