ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
নারায়নগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মোঃ আব্দুস সাত্তার নামে এক মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে।
শনিবার দুপুরে মৃত ব্যক্তির বাড়ি, ইমাম ও জানাজায় অংশগ্রহণকারী দুই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার রাতে উপজেলার
চরবংশী এলাকায় তার নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গভীর রাতে লাশটি দাফন করায় বিষয়টি জানেন না উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, সাত্তার দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জে
গার্মেন্টেস চাকুরী করতেন। এবং পুলিশ লাইনের পাশে পরিবারের সাথে ভাঁড়া বাসায় বসবাস
করতেন। করোনা উপসর্গ নিয়ে
শুক্রবার দুপুরে নিজ বাসায় মারা যায় । পরে একই রাত ১২ টায় সাত/ আট জন লোক বাড়িতে সাত্তারের লাশ নিয়ে এসে জানাজা পড়িয়ে পারিবারিক কবস্থানে দাফন করে আবার ঢাকায় ফিরে যায়। এ ঘটনায় চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হয়েছে।
উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে মৃত ব্যক্তির বাড়ি ও ইমামের বাড়িসহ ২টি বাড়ির ৪ পরিবারকে লকডাউন করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে মৃত ব্যক্তির বাড়িসহ দুই বাড়ির ৪ পরিবারকে লকডাউন করে দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।