মিজানুর রহমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) এর কারনে খাদ্য সংকট মোকাবিলায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আওতাধীন চিউবতলী সমাজ কল্যাণ ফাউন্ডেশণের উদ্যোগে কর্মহীন ও দরিদ্র্যদের মাঝে ১ম বারের মত ত্রাণ বিতরণ করা হয়েছে।(১১ এপ্রিল ২০২০ ইং) সকাল ১০:০০ ঘটিকায় চিউবতলী এন আই চৌং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফাইতং ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক- আনিসুর রহমান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের প্রভাবশালী সদস্য- মনিরুল ইসলাম, অত্র- এলাকার অন্যতম দানশীল ব্যক্তি- রাকিব উদ্দীন, সংগঠনের সভাপতি/সম্পাদক সহ অন্যান্যরা।
এসময় সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম বলেন- এই মহামারি করোনা ভাইরাস নিরসন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবং এলাকার সকল বৃত্তবানদের সহযোগীতা কামনা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।