ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনির এতিম স্কুল ছাত্রী রুকাইয়া খাতুনকে ধর্ষনের অভিযোগে ৪ দিন পর মাগুরা সদর থানায় ১০ই এপ্রিল শুক্রবার মামলা হয়েছে।
ঘটনার পর থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষক মোয়াজ্জেম হোসেন(৫৫) ৮ শতাংশ জমি ওই স্কুলছাত্রীর পরিবারকে দিয়ে উক্ত ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল।
প্রত্যক্ষদর্শী জানান, কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে ঝোপের ভিতর অস্বাভাবিক নড়াচড়া ও চিৎকার শুনতে পাই, এসময় এগিয়ে গিয়ে দেখি সত্যপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন তার বাড়ির পার্শ্ববর্তি মৃত রবিউল ইসলামের মেয়ে রুকাইয়াকে পুকুর পাড়ে নিয়ে ধর্ষন করছে। রুকাইয়া খাতুন মোয়াজ্জেমের মোললার সম্পর্কে আপন চাচাত নানা হয়।
লোকজনের আগমনে এ সময় মোয়াজ্জেম দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মোয়াজ্জেম স্থানীয় মঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিমসহ অন্য মাতববরদের মাধ্যমে ৮ শতাংশ জমি ভুক্তভোগী পরিবারকে দেয়ার প্রলোভন দিয়ে কয়েক দফা সালিশ বৈঠক করে। পাশাপাশি মামলা না করার জন্য রুকাইয়া খাতুনের মাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে।
এক পর্যায়ে রুকাইয়ার মা স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ১০ই এপ্রিল শুক্রবার সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, মেয়েটির মা বাদী হয়ে শুক্রবার থানায় একটি মামলা করেছে, উক্ত মামলা নং ১০। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।