মন্ত্রী গতকাল শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ‘মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে’ কালিয়াকৈর প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরি কমিটির সাথে মত বিনিময় সভায় ওই আহবান জানান।
এসময় মন্ত্রী বলেন, আমি সব সময় প্রস্তত রয়েছি অন্য চেয়ারে বসার জন্য। এক চেয়ারে সারাজিবন থাকবো সেই ইচ্ছা আমার নেই। অর্থাৎ এক পদেই সারা জিবন থাকবো তা নয়। ওই পদে অন্যজনকেও সুযোগ দিতে হবে। এসময় মন্ত্রী সাংবাদিকদের মানউন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে মন্ত্রী কালিয়াকৈর প্রেসক্লাব ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নির্বাহী সদস্য সরকার আব্দুল আলীম, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, সহ-সভাপতি ইমরাত হোসেন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধক্ষ শোয়েব মৃধা, গাজীপুর প্রতিদিন ডটকম এর সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন, জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার বিশেষ প্রতিনিধি পুনম শাহরীয়ার ঋতু, সাগর আহম্মেদ, আলহাজ হোসেন, তুহিন মোল্লা, শাহ আলম সিকদার, আফসার খান বিপুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য প্রমুখ
