মো:ইমরান,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পন্যবাহী ট্রাক ও অটোরিকশায় চাঁদাবাজি করার কালে মোঃদর্পন পাটোয়ারী(৩৮)ও মোঃআফসার উদ্দিন(৩৬) নামে ২ চাঁদাবাজকে ৯ হাজার ৭০০ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করেছে র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন(৪০) ও মোঃখোকন(২৭)নামে আরো দুই চাঁদাবাজ পালিয়ে যায়।
গতকাল শনিবার(৬জুলাই)বিকালের দিকে উপজেলার গ্রান্ড ট্যাঙ্ক রোডের কাজী ফজলুল হক মহিলা কলেজের সামনের রাস্তায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি হচ্ছে এমন সাংবাদের ভিত্তিতে চাঁদাবাজদের
হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১১এর নায়েব সুবেদার আব্দুল আজিজ আটককৃত ও পালিয়ে যাওয়া চাঁদাবাজদের বিরুদ্ধে রোববার(৭জুলাই)সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।