খালেদ মাহামুদ হাসান, আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার শোলকাটা রাস্তা মাথায় ট্রাক আর মোটর সাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মুমিনুল হক (২৮)। সে বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোরালার বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার শোলকাটা রাস্তামাথায় মাল বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মোটরসাইকেলের উপর গিয়ে পড়লে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।