নার্গীস ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল খিয়ারপাড়া গ্রামে, রাস্তা সব বন্ধ করে, সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে। চলমান লক ডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে এগিয়ে এসেছে এলাকার যুব সমাজ।
একই এলাকায় গতকাল এক পরিবারের দুই সদস্য ঢাকা থেকে গ্রামে ঢুকাতে আতংক বিরাজ করে।
তারই ধারাবাহিকতায় আজ এলাকার যুব সমাজের উদ্যেগে বাড়তি সর্তকতা হিসাবে গ্রামে ঢোকার তিন রাস্তায় হাত ধোয়ার ব্যবস্থা করেন এবং বাড়িসহ পুরোগ্রাম স্প্রে করিয়ে দেন। তারা রাস্তায় বেরিকেট দেন। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না।এ কাজে উদ্যোগ নিয়েছে এলাকার যুবকরা।
খিয়ারপাড়া মানব কল্যান সংঘের সভাপতি মোস্তাফিজার রহমান (ফেজু) সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (সাদেক), সহ অনান্য সদস্য ইসমাইল হোসেন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, সামিউল, মাছুম বিল্লাহ, মনজুরুল হক প্রমুখ। এই প্রতিবেদককে উদ্যোগ দাতারা বলেন, আমাদের একাজে সরকারি সহযোগিতা কিংবা ধনবান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে এ কার্যক্রম চালিয়ে যাবে।
ইনশা-আল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।