এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
পুরো বিশ্ব যখন কঠিন বিপদের আশংকায় আতংকিত, তাই আমাদের বাংলাদেশের পল্লীগ্রামের মানুষ ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে নিজে ও দেশের মানুষদের বাঁচানোর জন্যে মাঠে কাজ করছে, এমনি একটি গ্রাম হচ্ছে প্রবাসী অধ্যুশিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের "রামচন্দ্র পুর"।
সরেজমিনে জানা যায় যে,দেশব্যাপী করোনা ভাইরাস আতংকে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষকে সচেতন করার লক্ষে উক্ত গ্রামের কয়েকজন যুবক ও মুরুব্বিদের সহায়তায় গ্রামটি আজ বুধবার বিকেলে লকডাউন করা হয়। উল্লেখ্য যে এ পর্যন্ত বিশ্বনাথ উপজেলার কোথাও কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়নি,কিন্তু তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রত্যেকেরই উচিত। আর নিঃশন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।৫৬ হাজার বর্গমাইলের এ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষের উচিত নিজ থেকে সতর্ক হওয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।