বিশেষ প্রতিনিধিঃ
হযরত মাদানী রহ. এর খলীফা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি আল্লামা আব্দুল মোমিন (শায়েখে ইমামবাড়ী) গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
শায়খের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের হযরত শাহ আজম রহঃ দরগাহ্ শরীফের পীর সাহেব উস্তাদুল উলামা, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী সাহেব।
এক শোকবার্তায় তিনি বলেন, শায়খে ইমামবাড়ি শুধুমাত্র ইসলামী আন্দোলনের একজন মুজাহিদ ও হাদি ছিলেন। তিনি হাদিসের জগতেও ছিলেন একজন শাইখুল হাদিস। তার ইন্তেকালে জাতি আজ একজন প্রখ্যাত প্রবীণ হাদিস বিশারদ ও ইসলামী আন্দোলনের সিপাহশালা কে হারালো।
তিনি তার জান্নাতে মরহুমের উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।