শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি :
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সনাধন্য বিশিস্ট ব্যবসায়ি জনাব সাদ্দাম হোসেন অনন্ত মানবিক সহায়তার হাত সম্প্রসারন করেছেন। তিনি করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধি মানুষদের সহায়তার জন্য শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ২৫০ পরিবারকে উপহার সামগ্রী দিয়েছেন। এবিষয়ে সাদ্দাম হোসেন অনন্ত বলেন আমি করোনাভাইরাসের কারনে গৃহবন্ধিদের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করতে এসেছি। কোনো দয়া নয়, এটা গৃহবন্ধি মানুষে অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন। বললেন ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত।
সরেজমিনে দেখা যায় সাদ্দাম হোসেন অনন্ত করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী গণ-জমায়েত না করে সরকারের নির্দেশমত সব ধরনের গণ-জমায়েত এড়িয়ে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষায় করে প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে রাতের অন্ধকারে এই সহায়তা প্রদান করেন। এসময় একটি করে প্যাকেট উপহার হিসেবে দেন সকলকে। যার প্রতিটিতে ৫ কেজী চাউল, ১ কেজী তেল, ২ কেজী আলু, ও আধাকেজী ডাউল, সরিষা তেলসহ, একটি সাবান ইত্যাদি প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।