আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মোটর শ্রমিক ইউনিয়ন রুহিয়া শাখা (রেজি নং রাজ-৮৮) এর ১৪০ জন শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল বুধবার সকাল ১০ টায় তাদের অস্থায়ী কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, রুহিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ সংগঠনটির সকল সদস্য বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।