মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ ৭ই এপ্রিল,রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডের পূর্ব আশরত পুর ঢাকাইয়া পাড়ায় রুপান্তর কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড "" এর পক্ষ থেকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে চাল,মসুর ডাল,ও ১টি করে মাক্স সহ ৩৪টি পরিবারের মাঝে এান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃএম,ডি,শফিকুল ইসলাম বাবু,মুজিবসেনা ঐক্যলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রংপুর মহানগর শাখা মোছাঃসোহাগী আক্তার শিখা, মোছাদ্দেকা চামেলি গণমাধ্যম কর্মি,উম্মে শেফায়েত তারা (ডি,এম,এফ গ্রীণ ম্যাটস রংপুর) অনিতা রানী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।করোনাভাইরাস আক্রমণে দেশের ক্রান্তিকালে সমাজে যারা বিত্তবান আছেন অসহায় লোকদের পাশে দাঁড়ানোর আহবান জানান সংগঠন এর সভাপতি শফিকুল ইসলাম বাবু। উপস্থিত অতিথি বৃন্দরা করোনাকে ভয় নয় সচেতন হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, সাবান ও স্যানিটাইজার দিয়ে ২০–৩০মিনিট পর পর হাত ধোঁয়া ও মাক্স ব্যাবহার করার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।