হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
এন-করোনা(কোভিট-১৯)ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে ফুলবাড়ী উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের দেয়া খাদ্য সামগ্রী কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের স্বেচ্ছাসেবী ভূমিকায় বিভিন্ন জায়গায় গরিব অসহায়,এবং মুচি সম্প্রদায়ের মাঝে চাল,ডাল,আলু সহ লবন বিতরণ করা হয়।
গংগারহাট বাজারে নিদিষ্ট দুরত্ব বজায় রেখে কিছু কর্মহীন মানুষকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এরপর কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শাওন ও অন্যান্য ছাত্রলীগ কর্মী ধর্মপুর ও মধ্যকাশিপুর এলাকায় কিছু খাদ্য সামগ্রী বিতরন করে।সর্বশেষ আবার ৭ নং আজোয়াটারী ওয়ার্ড এর কিছু হিন্দু অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে শেষ করে বিতরন কর্মসূচি। সর্বমোট ১০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
শাহরিয়ার রহমান শাওন এর সাথে স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন শিবু রায়,সহ সভাপতি কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ, আরিফুর রহমান আরিফ সাংগঠনিক সম্পাদক কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ, আতিকুর রহমান বিল্লাহ যুগ্ন সম্পাদক কাশিপুর কলেজ শাখা ছাত্রলীগ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।