খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত ১নং সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রাম লকডাউন করা হয়েছে।কন্যানগর গ্রামের যুবকের অংশগ্রহনে মহামারী করোনা ভাইরাসের সতর্কতা স্বরুপ এ কার্যক্রম নেওয়া হয়েছে।কন্যানগর গ্রামের ২ টি প্রবেশ মুখে বাঁশ দিয়ে বেড়িবাঁধ বসিয়ে দেশের ক্রান্তি লগ্নে চলাচল না করার অনুরোধ করা হচ্ছে। হাত ধোয়া, জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। সচেতনতার জন্য গ্রামে মাংকিং, হ্যান্ডবিল প্রচার গ্রামে অস্থায়ী বাজার বসানো হবে। গ্রামের যুবক ছেলেদের এই উদ্যোগ সবাই স্বাগত জানিয়েছেন।
কোটচাঁদপুরের ১নং সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান,যুবকদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।কন্যানগর গ্রামের যুবক ছেলেদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে।এছাড়াও চেয়ারম্যান নাসির উদ্দিন জানান,একটা মহৎ কাজ করেছে আমাদের কন্যানগর গ্রামের ছেলেরা আমি তাদের পাশে আছি। কোটচাঁদপুর উপজেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।