এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণের এই সংকটময় মুহুরতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর কাদিপুর এলাকায় দরিদ্র ও অসহায় দিনমজুর মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী'র পরিবারের পক্ষে ইউনিয়ন এবং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
৪নং রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হামিদ শিকদারের অর্থায়নে ও আল ইত্তেহাদ সমাজ কল্যাণসংস্থার সহযোগিতায় আজ মঙ্গলবার দুপুরে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা,শাহ আমির উদ্দীন, আফিজ উদ্দীন,তাজুল ইসলাম সাজু,শেখ আব্দুস সহিদ আলেক্স,দিলোয়ার হোসেন সজীব, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম জুনেদ,আমির আলী, শিহাব উদ্দিন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।