বি,এম উজ্জল হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধি :
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিতি। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের প্রায় ২০০টি দেশে এর বিস্তার লাভ করেছে। আক্রান্ত হয়েছে বহু মানুষ। সারা বিশ্বের মানুষ আতংকিত। বাংলাদেশে বর্তমানে ১৬৪ জন রোগী সনাক্ত হয়েছে। এমন খবর দেশে ছড়িয়ে যাবার পর থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসময় যশোরের চৌগাছায় "আমরাই আগামী" নামক একটি সেচ্ছাসেবামূলক ছাত্র সংগঠনের উদ্যোগে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। চৌগাছার ফুলসারা ইউনিয়নের বারইহাটি ও চারাবাড়ি গ্রামে, হাকিমপুর ইউনিয়নের স্বরূপ পুর গ্রাম ও মাঠ চাকলা এবং সুখপুকুরিয়া ইউনিয়নের নগর্বর্নী গ্রামে হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে আজ( মঙ্গলবার) সকাল ৯ টা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। জনসংগম এড়ানোর জন্য প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ত্রাণ সকলের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। এই ত্রাণের প্রতিটা প্যাকেটে ছিল চাল,ডাল,আটা,আলু,পেয়াজ, সাবান,মিষ্টি কুমড়া ও সাবান।
এই সময় স্থানীয়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক,লিফলেট ও সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: আকরামুল ইসলাম, সভাপতি আব্দুর রহমান বাঁধন,সহ -সভাপতি ফাহাদ আল তামিম,সহ - সভাপতি আজিমুর সোহান,সাধারণ সম্পাদক ডি এম আদর,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম ও ইবনে সিনা, সাংগঠনিক সম্পাদক শতদ্রু হোসেন মাহির , দপ্তর সম্পাদক মো জিসান বারী, সদস্য নাহিদ হাসান,দাতা সদস্য সজিব রহমান সহ স্থানীয়রা।তাদের এ কার্যক্রম শেষে ধন্যবাদ জানান এসি ল্যান্ড নারায়ন চন্দ্র পাল।এ সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আরও ২৫০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।