এম এ সালাম রুবেল- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৩ নং গড়েয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্যদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে ।
গড়েয়া হাট ও আশপাশের বিভিন্ন গ্রামের বাজার, গ্রামের পথ এবং হাট বাজারের চলার পথ গুলোতে তারা এই স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালনা করছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব করতে এবং দুরত্ব বজায় রাখার জন্য তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন, যাতে করে মানুষের সমাগম না ঘটে, মানুষ যেন ঘরের বাহিরে অযথা না বের হয়। তারই ধারাবাহিকতায় তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। শুধু লিফলেট বিতরণ এর মাধ্যমেই নয়, তারা মৌখিকভাবে সামাজিক দূরত্ব তৈরি করতে বিভিন্ন মানুষকে পরামর্শ দেন।
পাশাপাশি কিভাবে এই জীবাণুনাশক স্প্রে তৈরি করতে হয়, সে বিষয়েও তারা সাধারণ মানুষকে পরামর্শ প্রদান করেন।
তারা সবাইকে আহবান করেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে এই ধরনের কাজ জীবাণু নাশক স্প্রে ও দুরত্ব বজায় রেখে চলতে বলেন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে সতর্কতার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
অবশ্যই সাবান অথবা জীবাণুনাশক ওষুধ দিয়ে হাত মুখ ভালো ভাবে পরিষ্কার করতে হবে’।
এ সময় উপস্থিত ছিলেন গড়েয়া ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম ও ছাত্র লীগের সদস্য সাকিব সরকার, আবির হাসান ইমরান, আবির হাসান, হিমেল মিথুন এবং মামুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।