সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রভাবে এলাকার নিম্নবিত্ত পরিবার ও ব্রাহ্মণবাড়িয়ার সকল বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর সকল তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিম্ন বেতনভুক্ত প্রায় ২ হাজার পরিবারের মাঝে ৪ থেকে ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ এর ব্যাক্তি উদ্যোগে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মমতাজুল হক,প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর, ল্যাব ইনচার্জ এস এম জুনায়েদ বাপ্পি, মেডিকেল টেকনোলোজিস্ট মেহরাজ হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ বলেন,করোনার এই দুঃসময়ে যারা দিন আনে দিন খাই তারা খুব কষ্টে আছে এখনই সময় তাদের পাশে দাড়াবার। তিনি বলেন কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।