মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কর্মহীন মানুষের বাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) আয়েশা আক্তার।রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে অটোরিকশা করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আমিরা বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি কর্মহীন মানুষদের খাদ্যের ঘাটতি পূরণ করতে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।