ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে গত ১ এপ্রিল তারিখে জ্বর,
সর্দি আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭০বছর বয়সী বৃদ্ধ করোনায় আক্রান্ত
ছিলেন না।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটায়
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিস এ
তথ্য জানিয়েছে।
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের এই বৃদ্ধ মারা যাওয়ার পর
তাদের বাড়ির নয় পরিবারকে লকডাউন করে
রাখে প্রশাসন।
স্থানীয় প্রতিবেশীরা জানাযায়, ওই বৃদ্ধ মারা যাওয়ার আগে তিন ধরে জ্বর, সর্দিতে
আক্রান্ত ছিলেন। তাছাড়া তিনি দীর্ঘ
দিন থেকে হৃদরোগ এবং ডায়াবেটিসে
ভুগছিলেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের
সমন্বয়ে পুলিশ ওই বাড়ির ৯ পরিবারকে
লকডাউন করে দিয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।