আব্দুল করিম , চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীর কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বিভাগ।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪১৪ এর একজন যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত যাত্রীর নাম আহসানুল সগীর। সগীর প্রথম চেকিংয়ে পার হবার সময় তার ব্যাগেজের একটি কার্টনের ভিতরে আচারের প্যাকেট থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।