মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নে ২ এপ্রিল বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডে চতুর্থ দিনে ও করোনা প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাল, ডাল, আলু বিতরণ করেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী।
তিনি জনগণকে বাড়িতে থাকার নির্দেশ দিয়ে বলেন আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না আমি নিজে গিয়ে আপনাদেরকে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিব।
পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আপনারা সকলে বাড়িতে থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষকে এই করোনাভাইরাস থেকে হেফাজত করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।