
★খান তানজিলা ইয়াসমিন শিলা★
চীন থেকে আসলো রে ভাই
এমন একটা রোগ
সারা বিশ্বে পরে গেছে
এই রোগীদের শোক।
কত মানুষ মরলো রে ভাই
সকল বিকাল রাতে
বিশ্ব ব্যাপি মানুষ আছে
খুবই আতংকে
জ্বর ঠান্ডা কাশি হলে
হাসপাতালে গেলে
তাদের নাকি করোনা হইছে
ডাক্তারেরা বলে।
যেটা ছিলো ব্যস্ত শহর
সব লোকেরাই বলতো
সেটা এখন ফাঁকা শহর
বলতে গেলেই চলে |
এমন একটা মহামারি
সারা বিশ্বে কেনো ?
ইতিহাস কি বলে
সেই কথাটি শুনো।
একশ বছর পর পর
আসে মহামারি
রাস্তা ঘাটে লাশ দেখা যায়
কত সারি সারি।
প্রভূর কাছে আমরা সবাই
দোয়া করি ভাই
করোনা থেকে আমাদের যেনো
মুক্ত কর তাই।
নামাজ কালাম পরে সবাই
খোদার কাছে চাই
এটা ছাড়া মোদের কাছে
আরতো উপায় নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।