মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ডে ২৫০ কর্মহীন অসহায় মানুষের পাশে ত্রান নিয়ে দাড়ালো ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ সজল এর নিজ অর্থায়নে প্রায় ২৫০পরিবারের মাঝে ত্রান বিতরণ ও জীবাণুনাশক ঔষুধ ছিটানো হয়।
উক্ত বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন,মাহিগঞ্জ থানা ওসি আক্তারুজ্জামান,আরো উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃরিপন বাবু,৩০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল,৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত কার্যক্রমে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ নিজে থেকে পুরো এলাকা জুরে জীবাণুনাশক ছিটানো পরিচালনা করেন।
এ ব্যাপারে টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা আহবায়ক রিপন বাবু জানায় তারা প্রতিটি ওয়ার্ডে ত্রান বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।