এম বুরহান উদ্দীন,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার(২এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিষয়খালী পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে বিষয়খালী গ্রামের সরকারি একটি পুকুরের মাছ ধরছিল বিষয়খালী মসজিদ কমিটির সদস্য রেজাউল ইসলামের লোকজন। এসময় একই গ্রামের কামাল হোসেন বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেনের লোকজন রেজাউল ইসলামের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ীঘর।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।