সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়াতে প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় টহল, লোকজনকে সচেতন ও সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মোঃ তৌহিদুল ইসলাম এর উপস্থিতিতে সেনাবাহিনীর একটি দল উপজেলার ভান্ডারিয়া বাসষ্টান্ড, বাজার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টহল দেয় ।
এ সময় সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে । ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।