সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহে শাহাদৎ অটো।
বৃহস্পতিবার সকালে শহরের আরাপপুরে সুজুকি কোম্পানীর ডিলার শাহাদৎ অটোস’র পক্ষ থেকে আরাপপুর এলাকার দেড়’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরাপপুরে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার তুলে দেন শাহাদৎ অটোস’র স্বত্তাধীকারী সাঈদ লস্কর, তিনি বলেন পর্যায় ক্রর্মে আরো মানুষের মাঝে খাবার বিতরণ করবো। এসময় সুজুকি কোম্পানীর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।